ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব নিয়ে অন্তর্বর্তী সরকারের ডকুমেন্টারি প্রকাশ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:১৩:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বকে কেন্দ্র করে নির্মিত একটি তথ্যচিত্র প্রকাশ করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং গতকাল বৃহস্পতিবার রাতে এই ডকুমেন্টারিটি প্রকাশ করে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নির্মিত তথ্যচিত্রটির দৈর্ঘ্য দুই মিনিট চল্লিশ সেকেন্ড এবং এর শিরোনাম হলো ‘দ্য লং ওয়াক টু ডেমোক্রেসি’। এই তথ্যচিত্রে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরা হয়েছে।

ডকুমেন্টারিটিতে বলা হয়েছে, ‘শিষ্টাচার, সৌজন্যবোধ, দৃঢ়তা, দূরদর্শিতা ও প্রজ্ঞার সমন্বয়ে তিনি হয়ে উঠেছেন বাংলাদেশের রাজনীতিতে অনন্য চরিত্র।’

এই তথ্যচিত্রে স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর ভূমিকা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং রাষ্ট্রপতি শাসন থেকে সংসদীয় গণতন্ত্রে প্রত্যাবর্তনে তাঁর অবদানকে তুলে ধরা হয়েছে। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এক-এগারোর সময়ে তাঁর আপসহীন অবস্থানের উপর, যখন তিনি নিজের ও তাঁর দুই ছেলের নিরাপত্তার বিনিময়েও কোনো আপোস করেননি। এছাড়াও, ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের আমলে মিথ্যা মামলায় তাঁর কারাবরণের বিষয়টিও তথ্যচিত্রে স্থান পেয়েছে।

তথ্যচিত্রটি শেষ হয়েছে এই বার্তা দিয়ে: ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাতি আজ একসুরে প্রার্থনারত। বেগম খালেদা জিয়া, জাতি আপনার জন্য প্রার্থনা করছে।’

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে আমাদের কৌশলগত ভবিষ্যৎ

খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব নিয়ে অন্তর্বর্তী সরকারের ডকুমেন্টারি প্রকাশ

আপডেট সময় : ১১:১৩:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫