ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

আগামী নির্বাচন দেশের ‘শত বছরের ভিত্তি নির্মাণ’ এবং ‘বিল্ডিং কোড’ তৈরির সুযোগ: পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে প্রধান উপদেষ্টা ড. ইউনূস

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৫৯:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে দেশের জন্য ‘শত বছরের ভিত্তি নির্মাণ’ এবং একটি টেকসই ‘বিল্ডিং কোড’ তৈরি করার সুযোগ হিসেবে উল্লেখ করে পুলিশ সুপারসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে দেশের ৬৪ জেলার এসপি এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, “আগামী নির্বাচন আমাদের সমাজের জন্য সেই বিল্ডিং কোড তৈরি করার সুযোগ। এমন একটি কোড তৈরি করতে হবে, যা যত বড় ঝাঁকুনিই আসুক, নড়বে না। আমরা যে বিল্ডিং কোড স্থাপন করব, সেটাই আগামী ১০০ বছর জাতিকে পথ দেখাবে।” তিনি বলেন, আসন্ন নির্বাচন শুধু পাঁচ বছরের একটি প্রচলিত নির্বাচন নয়, এর সাথে একটি গণভোটও অনুষ্ঠিত হবে, যা সেই ‘বিল্ডিং কোড’। নির্বাচনের মধ্য দিয়ে ‘একটি নতুন বাংলাদেশ’ জন্ম নেবে এবং পুলিশ কর্মকর্তাদের কাজ হবে ধাত্রীদের মতো একটি নতুন জাতির জন্ম দিতে সহায়তা করা।

নিরপেক্ষতা নিশ্চিত করার লক্ষ্যে এসপিদের পদায়নে দৈবচয়ন পদ্ধতি অনুসরণ করা হয়েছে এবং দেশের বৃহত্তর স্বার্থে এটি সহজভাবে নেওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, এই নির্বাচন জুলাইয়ের গণঅভ্যুত্থানে যারা অংশ নিয়েছিল, তাদের আদর্শ ও স্বপ্ন পূরণের মাধ্যম।

প্রধান উপদেষ্টা ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহিদ হওয়া দশম শ্রেণির ছাত্র শাহরিয়ার খান আনাসকে (১৭) স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন। আনাসের চিঠি উদ্ধৃত করে তিনি বলেন, “আমি স্বার্থপরের মতো বসে থাকতে পারি না। আমি যদি ফিরতে না পারি, তাহলে আমাকে ক্ষমা করে দিও।” তিনি কর্মকর্তাদের আগামী তিন মাস নিরলসভাবে কাজ করে আনাসের স্বপ্ন বাস্তবায়নের জন্য এবং আনাসের সেই চিঠিটি সঙ্গে রাখার জন্য আহ্বান জানান। তিনি বলেন, এই নির্বাচন বিশ্বে একটি দৃষ্টান্ত স্থাপন করবে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বক্তব্য রাখেন। আইজিপি বাহারুল আলম অনুষ্ঠানটি পরিচালনা করেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় মধ্যস্থতায় পাকিস্তান, বৈঠক নিয়ে কাটছে না ধোঁয়াশা

আগামী নির্বাচন দেশের ‘শত বছরের ভিত্তি নির্মাণ’ এবং ‘বিল্ডিং কোড’ তৈরির সুযোগ: পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে প্রধান উপদেষ্টা ড. ইউনূস

আপডেট সময় : ১০:৫৯:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫