ঢাকা ০৩:১২ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

এবারও বিএনপির মনোনয়ন পাননি রুমিন ফারহানা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:২৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ২৩৭ আসনের পর আরও ৩৬ আসনে দলের প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ পর্যন্ত দলটি মোট ২৭২ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে। এখনও ফাঁকা আছে ২৮টি।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তবে এবারও মনোনয়ন দেওয়া হয়নি বিএনপির সহ–আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানাকে। যদিও তার জেলার ব্রাহ্মণবাড়িয়া-২ ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে বিএনপি এখনও প্রার্থী দেয়নি।

গত ৩ নভেম্বর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ২৩৭ আসনে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেন। এর মধ্যে মাদারীপুর-১ আসনের প্রার্থী কামাল জামান মোল্লার প্রার্থিতা স্থগিত করা হয়। এবার সে আসনে মনোনয়ন পেয়েছেন নাদিরা আক্তার। 

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবানন-ইসরাইল সংঘাত দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা: ইসরাইলি সেনাপ্রধানের বক্তব্য

এবারও বিএনপির মনোনয়ন পাননি রুমিন ফারহানা

আপডেট সময় : ০৫:২৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫