বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ চারজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে । প্রতিবেদনে নাম থাকা অন্য তিন আসামি হলেন- সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহ্মেদ পলক।
বুধবার (৩ ডিসেম্বর) ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, চারজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। এটি যাচাই-বাছাই শেষে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের বিষয়ে আইনি প্রক্রিয়া শুরু হবে।
বর্তমানে বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন আনিসুল হক, সালমান এফ রহমান ও জুনায়েদ আহমেদ পলক। তবে দেশের বাইরে রয়েছেন সজীব ওয়াজেদ জয়।
রিপোর্টারের নাম 

























