ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

দাবি বাস্তবায়নে আশ্বাসে বান্দরবানে নাগরিক পরিষদের হরতাল প্রত্যাহার

প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) কর্তৃক ডাকা হরতাল প্রত্যাহার করা হয়েছে।

রোববার (১২ অক্টোবর) দুপুরে বান্দরবান জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি-১৯০০ বাতিল, রাজার সনদ বাতিল, সেনাক্যাম্প পুনঃস্থাপনসহ মোট আট দফা দাবিতে সোমবার (১৩ অক্টোবর) বান্দরবানে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছিল পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, এই দাবিগুলো নিয়ে আজ দুপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয় যে, চলতি মাসের মধ্যে আট দফা দাবিগুলো কীভাবে সমাধান করা যায়, তা নিয়ে সর্বস্তরের জনপ্রতিনিধিদের উপস্থিতিতে আলোচনা করা হবে। প্রশাসনের এমন আশ্বাসের পর পিসিএনপি’র ডাকা হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. শাহ জালাল বলেন, ‘এই মাসের মধ্যে পুনরায় আলোচনার ভিত্তিতে যৌক্তিক দাবিগুলো মন্ত্রণালয়ে পাঠানোর আশ্বাস দেওয়া হয়েছে। এজন্য আগামীকালের হরতাল প্রত্যাহার করা হয়েছে। তবে দাবি বাস্তবায়ন না হলে আবারও হরতাল আহ্বান করা হবে।’

বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান, বান্দরবান জেলা সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ এবং কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক উপস্থিত ছিলেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে নতুন সামরিক সমীকরণ: চীন থেকে অত্যাধুনিক সুপারসনিক মিসাইল কিনছে ইরান

দাবি বাস্তবায়নে আশ্বাসে বান্দরবানে নাগরিক পরিষদের হরতাল প্রত্যাহার

আপডেট সময় : ০৬:২৪:২০ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫