ঢাকা ০৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

১০ মাসে গোলাপ শাহ’র মাজারে দান প্রায় ৫৭ লাখ টাকা

রাজধানীর ফুলবাড়িয়া এলাকায় অবস্থিত হযরত গোলাপ শাহ্ (রহঃ) মাজারের দান বাক্সে ৫৬ লাখ ৬৪ হাজার ৫৫০ টাকা দান হিসেবে পাওয়া গেছে।

বুধবার (৩ ডিসেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

জানা যায়, গত ২ ডিসেম্বর সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত হযরত গোলাপ শাহ্ (রহঃ) মাজার ও মসজিদ ব্যবস্থাপনা কমিটির সার্বিক তত্ত্বাবধানে মোট ৫৬ জন অনুমোদিত গণনাকারী গণনায় অংশ নেন। সর্বশেষ চলতি বছরের ২৯ জানুয়ারি অর্থাৎ প্রায় ১০ মাস আগে মাজারের দান গণনা করা হয়েছিল।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে সভাপতি ও প্রধান সম্পত্তি কর্মকর্তাকে সদস্য সচিব করে ১৫ সদস্যবিশিষ্ট হযরত গোলাপ শাহ্ (রহঃ) মাজার ও মসজিদ ব্যবস্থাপনা কমিটি রয়েছে।
এছাড়া, মাজারের দানের টাকা গণনা ও ব্যাংকে জমাদান নিশ্চিতকরণের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিবকে আহ্বায়ক এবং প্রধান সম্পত্তি কর্মকর্তাকে সদস্য সচিব করে ১৫ সদস্যবিশিষ্ট একটি উপকমিটি রয়েছে। এছাড়া, টাকা গণনাকারী সদস্যদের নাম ও সংখ্যা আগে থেকেই কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত ও অনুমোদিত হয়ে থাকে।

মাজার হতে প্রাপ্ত দান সরাসরি জনতা ব্যাংক, নগর ভবন শাখায় মাজারের আলাদা ব্যাংক হিসাবে জমা দেওয়া হয়। এ দানপ্রাপ্ত অর্থ কেবল হযরত গোলাপ শাহ্ (রহঃ) মাজার ও মসজিদের উন্নয়ন ও ব্যবস্থাপনায় ব্যয় করা হয়। দানকারী ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থাকে পক্ষ থেকে হযরত গোলাপ শাহ্ (রহঃ) মাজার ও মসজিদ ব্যবস্থাপনা কমিটি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে যানবাহন চুরির হিড়িক: প্রতিদিন গড়ে চুরি হচ্ছে একটি গাড়ি বা মোটরসাইকেল

১০ মাসে গোলাপ শাহ’র মাজারে দান প্রায় ৫৭ লাখ টাকা

আপডেট সময় : ০৬:১১:০৫ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫