ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

জুট ব্যবসায়ী মনির হত্যা: রিমান্ড শেষে কারাগারে আ.লীগের ৩ নেতা

জুলাই আন্দোলনের সময় ঢাকার চানখারপুলে জুট ব্যবসায়ী মো. মনির হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক ও কামরুল ইসলাম এবং সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মাইনুল হাসান খান পুলক রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই জিন্নাত আলী এ তথ্য নিশ্চিত করেন।

গত ১৮ জুন আনিসুল হকের পাঁচ দিন, ২৪ সেপ্টেম্বর কামরুল ইসলামের পাঁচ দিন এবং ২০ অক্টোবর সোলাইমান সেলিমের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলার বিবরণ থেকে জানা যায়, সরকার পতনের দিন গত বছরের ৫ আগস্টে শাহবাগ থানার চানখারপুল এলাকায় ছাত্র জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন ঝুট ব্যবসায়ী মো. মনির। দুপুরে আসামিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা আক্তার গত ১৪ মার্চ শাহবাগ হত্যা মামলা করেন। মামলায় ৩৫১ জনকে এজাহারনামীয় ও ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে যানবাহন চুরির হিড়িক: প্রতিদিন গড়ে চুরি হচ্ছে একটি গাড়ি বা মোটরসাইকেল

জুট ব্যবসায়ী মনির হত্যা: রিমান্ড শেষে কারাগারে আ.লীগের ৩ নেতা

আপডেট সময় : ০৫:০৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫