ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

প্রিমিয়ার লিগে দ্রুততম ১০০ গোল হাল্যান্ডের 

ফুলহ্যামের বিপক্ষে ম্যানচেস্টার সিটির ৫–৪ গোলে নাটকীয় জয়ের দিনে রেকর্ড গড়েছেন আর্লিং হাল্যান্ড। ১৭তম মিনিটে জাল কাঁপিয়ে প্রিমিয়ার লিগে দ্রুততম ১০০ গোলের রেকর্ডে নাম লিখিয়েছেন তিনি।

ম্যাচের শুরুতেই ৩–০ ব্যবধানে এগিয়ে গিয়ে সহজ জয়ের পথে ছিল সিটি। দ্বিতীয়ার্ধে ৫–১ করার পরও অবিশ্বাস্য প্রত্যাবর্তনের চেষ্টা করে ফুলহ্যাম। শেষ পর্যন্ত অবশ্য সফল হয়নি।

শততম গোল করে হাল্যান্ড অ্যালান শিয়ারারের বহুদিনের রেকর্ড ভেঙে দিয়েছেন। শিয়ারার ১৯৯৫ সালে ১২৪তম ম্যাচে এই মাইলফলকে পৌঁছেছিলেন। হাল্যান্ড সেখানে মাত্র ১১১ ম্যাচে ১০০তম প্রিমিয়ার লিগ গোলের দেখা পেয়েছেন। 

কীর্তি গড়ার পর হাল্যান্ড বলেছেন, ‘আমি বড় বড় কথা বলতে চাই না, কিন্তু ম্যান সিটির স্ট্রাইকার হিসেবে বড় সংখ্যায় গোল করাই আমার দায়িত্ব।যদি তা না পারি, সমালোচনা হবে—এটাই স্বাভাবিক। তাই শেষ পর্যন্ত… আমাকে কাজটা করতেই হবে।’

এই এক গোলেই গোলের সেঞ্চুরির দৌড়ে হাল্যান্ড প্রিমিয়ার লিগের অনেকে কিংবদন্তিকে পেছনে ফেলেছেন। তারা হচ্ছেন- থিয়েরি অঁরি (১৪১ ম্যাচ), সের্হিও আগুয়েরো (১৪৭ ম্যাচ) ও লিভারপুল তারকা মোহামেদ সালাহকে (১৬২ ম্যাচ)। তবে হাল্যান্ডের প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলস্কোরারের রেকর্ড ছুঁতে এখনও দীর্ঘ পথ বাকি। শিয়ারার এখনও শীর্ষে। ১৯৯২ থেকে ২০০৬ সাল পর্যন্ত ব্ল্যাকবার্ন ও নিউক্যাসলের হয়ে তার গোল সংখ্যা ২৬০।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে: পানিবন্দী ৫ হাজার পরিবার

প্রিমিয়ার লিগে দ্রুততম ১০০ গোল হাল্যান্ডের 

আপডেট সময় : ০২:১৩:১৮ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫