ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

হাসপাতালের শৌচাগারে জীবিত নবজাতক, মা-বাবাকে খুঁজছে পুলিশ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:০৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

মাদারীপুরের একটি প্রাইভেট হাসপাতালের শৌচাগার থেকে রক্তাক্ত অবস্থায় এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। পরে মাদারীপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। তবে শিশুটির পরিচয় জানা যায়নি। পরিচয় নিশ্চিত হতে তার বাবা-মাকে খুঁজছে পুলিশ।

মঙ্গলবার (০২ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে মাদারীপুর শহরের বাবু চৌধুরী জেনারেল হাসপাতালের শৌচাগার থেকে নবজাতককে উদ্ধার করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বিকালে শহরের লেকের দক্ষিণপাড়ের বাবু চৌধুরী জেনারেল হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী সাথী বেগম শৌচাগার পরিষ্কার করতে যান। এ সময় শৌচাগারে রক্তাক্ত অবস্থায় নবজাতককে দেখতে পান। বিষয়টি কর্তৃপক্ষকে জানালে তাকে দ্রুত উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করা হয়।  

বাবু চৌধুরী জেনারেল হাসপাতালের কর্মী স্বর্ণালী খন্দকার বলেন, ‘ক্লিনিকের পরিচ্ছন্নতাকর্মী শিশুটিকে দেখতে পেয়ে আমাদের খবর দেন। নবজাতককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিচ্ছে আমাদের ক্লিনিক কর্তৃপক্ষ।’

জেলা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রিয়া আক্তার বলেন, ‘নবজাতকের বয়স একদিন। জেলা হাসপাতালে আনার সময় তার অবস্থা খারাপ ছিল। তাৎক্ষণিক চিকিৎসায় অবস্থা উন্নতি হচ্ছে। এখন সুস্থ আছে।’

সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন বলেন, ‘নবজাতকের পরিচয় এখনও জানা যায়নি। মা-বাবার পরিচয় খুঁজতে এরই মধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহের পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছে পুলিশ। সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান-ইসরাইল সংঘাত: ইসরাইলের দাবি, আকাশপথে ২০০০টির বেশি বোমা বর্ষণ

হাসপাতালের শৌচাগারে জীবিত নবজাতক, মা-বাবাকে খুঁজছে পুলিশ

আপডেট সময় : ১০:০৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫