ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

নাহিদ ইসলামের সঙ্গে নেদারল্যান্ডস রাষ্ট্রদূতের বৈঠক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৪৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হিজ এক্সেলেন্সি ইউরিস ভান বোমেল এবং রাজনীতি ও কূটনীতি বিষয়ক উপদেষ্টা লুবাইন চৌধুরী মাসুম জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে অতিথিদের স্বাগত জানান এনসিপির যুগ্ম আহ্বায়ক ও আন্তর্জাতিক সম্পর্ক সেলের প্রধান সুলতান মুহাম্মদ জাকারিয়া।

বৈঠকে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত নতুন বাংলাদেশ নিয়ে এনসিপির আন্তর্জাতিক, অর্থনৈতিক ও অন্যান্য পরিকল্পনা সম্পর্কে জানতে চান। আলাপ হয় সমসাময়িক রাজনীতি ও আসন্ন নির্বাচনের পরিস্থিতি নিয়ে।

এ সময় বাংলাদেশ ও নেদারল্যান্ডসের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আগামীর সম্ভাবনা নিয়েও মতবিনিময় হয়। বাংলাদেশের গণতান্ত্রিক পট পরিবর্তনে এনসিপির জোরালো ভূমিকার প্রশংসা করেন রাষ্ট্রদূত ।

বৈঠকে এনসিপি’র প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ্।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাশিয়া ও ইরানের তেলের ওপর দেওয়া বিশেষ ছাড় প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

নাহিদ ইসলামের সঙ্গে নেদারল্যান্ডস রাষ্ট্রদূতের বৈঠক

আপডেট সময় : ০৮:৪৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫