ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলার হোটেলে আগুন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:১৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলায় মোহাম্মদ হাবিব মিয়ার হোটেলে অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় হোটেলের কর্মচারী জহির দগ্ধ হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে দোকানে থাকা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম এবং সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আনে। 

হোটেলের কর্মচারী ও প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম বলেন, ‌হঠাৎ সিলিন্ডার থেকে শব্দ হয়। তারপর আগুন বের হতে দেখি। কয়েক সেকেন্ডের মধ্যেই ছড়িয়ে পড়লে নেভানোর চেষ্টা করলেও পারিনি আমরা। পরে ফায়ার সার্ভিস এসে নিয়ন্ত্রণে আনে।

সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জোনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীরনগর আলম বলেন, ‘দোকানের গ্যাস সিলিন্ডারের সংযোগস্থলে ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছি। দ্রুত নিয়ন্ত্রণে আনতে পেরেছি। তাই বড় ধরনের ক্ষতি হয়নি।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এ.কে.এম রাশিদুল আলম বলেন, ‘আমাদের টিম তাৎক্ষণিক ঘটনাস্থলে যায় এবং ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে আগুন নেভাতে সহায়তা করে। দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের ক্ষতি হয়নি। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে ক্যাম্পাসের দোকানগুলোর নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হবে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্ববাজারে ধরা ভারতের আম, সুযোগ বাংলাদেশের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলার হোটেলে আগুন

আপডেট সময় : ০৮:১৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫