মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬

মোহামেডান স্পোর্টিং ক্লাবে যোগ দিলেন গোলরক্ষক আনিসুর রহমান জিকো

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৫৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

দেশের ঘরোয়া ফুটবলের দলবদলের বাজারে আলোড়ন সৃষ্টি করে মোহামেডান স্পোর্টিং ক্লাব তাদের দলবদল সম্পন্ন করেছে। আজ (বৃহস্পতিবার) ঢাকঢোল পিটিয়ে ও উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী এই ক্লাবটি তাদের নতুন মৌসুমের জন্য খেলোয়াড়দের চুক্তিবদ্ধ করে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কার্যালয় মোহামেডান ক্লাবের খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকদের উপস্থিতিতে এক আনন্দোৎসবে পরিণত হয়।

পুরোনো গৌরব ফিরিয়ে আনার লক্ষ্যে মোহামেডান এবার বেশ শক্তিশালী দল গঠন করেছে। গত মৌসুমের চেয়ে এবার তাদের দলটি আরও সুসংহত হয়েছে। বসুন্ধরা কিংস থেকে সাতজন ফুটবলার এবার মোহামেডানে যোগ দিয়েছেন। দেশি খেলোয়াড়দের পাশাপাশি বেশ কয়েকজন মানসম্মত বিদেশি ফুটবলারকেও তারা দলে ভিড়িয়েছে। সব মিলিয়ে, নতুন মৌসুমে শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে সাদা-কালো জার্সিধারীরা।

আসন্ন মৌসুমে মোহামেডানের হয়ে খেলবেন জাতীয় দলের গোলরক্ষক আনিসুর রহমান জিকো। তিনি বলেন, ‘এই ক্লাবে আরও অনেক আগেই খেলার কথা ছিল, যখন আমি অনূর্ধ্ব-১৯ দলে খেলতাম। কিন্তু তখন বসুন্ধরা কিংসের সাথে চুক্তিবদ্ধ থাকায় আসা হয়নি। এবার (আমিরুল ইসলাম) বাবু ভাইয়ের সাথে কথা হয়েছে। প্রথম চুক্তিটি আমার সঙ্গেই হওয়ার কথা ছিল। দুর্ভাগ্যজনকভাবে প্রথমে সাইন করতে পারিনি।’

মোহামেডানের হয়ে নিজের প্রত্যাশা ব্যক্ত করে জিকো বলেন, ‘যদি আমরা সবাই এক হয়ে খেলতে পারি, তাহলে আশা করি ভালো কিছু হবে। আমরা মাঠে প্রমাণ দিতে চাই এবং মোহামেডানের ঐতিহ্য ধরে রাখতে চাই।’

নতুন মৌসুমে মোহামেডানের খেলোয়াড় তালিকা:

গোলরক্ষক: সুজন হোসেন, আহসান হাবিব বিপু, ইসমাইল হোসেন মাহিন, আনিসুর রহমান জিকো।

ডিফেন্ডার: রহমত মিয়া, সাদ উদ্দিন, শাকিল আহাদ তপু, জাহিদ হাসান শান্ত, ইসমাইল হোসেন, আজিজুল হক অনন্ত, টনি আগাবাজি, রিমন হোসেন, শাহিন আহমেদ, হাফিজুর রহমান বাবু।

মিডফিল্ডার: সোহেল রানা, মিনহাজ আবেদীন বাল্লু, মেহেদী হাসান রয়েল, রহিম উদ্দিন, জুয়েল মিয়া, রাজু আহমেদ, মজিবুর রহমান জনি, শফিউল হোসেন, আমির হাকিম বাপ্পি, কামাল মৃধা, মেহেদী হাসান, আরিফ হোসেন, মোজাফফর মোজাফফরভ, শাহরিয়ার ইমন।

ফরোয়ার্ড: সুলেমান দিয়াবাতে, সৌরভ দেওয়ান, ইমানুয়েল সানডে, ফয়সাল আহমেদ ফাহিম, জয় আহমেদ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে তিন যুবকের অস্বাভাবিক মৃত্যু: আত্মহত্যা নাকি অন্য কিছু?

মোহামেডান স্পোর্টিং ক্লাবে যোগ দিলেন গোলরক্ষক আনিসুর রহমান জিকো

আপডেট সময় : ১১:৫৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬