মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬

সরকারের নিষেধাজ্ঞা অমান্য: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৫৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বর্তমান বিএনপি সরকারের অধীনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর ভাটারা থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৫৩ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ৯টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার একটি ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে তাদের আটক করা হয়।

ভাটারা থানা সূত্রে জানা গেছে, ১৫ আগস্ট শোকদিবস পালনের প্রস্তুতি সভা ও ঝটিকা মিছিল আয়োজনের উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর নেতাকর্মীরা সেখানে সমবেত হয়েছিল। এ সময় তারা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে রাষ্ট্রবিরোধী স্লোগান দিচ্ছিল বলে অভিযোগ রয়েছে। পুলিশের অভিযানে ঘটনাস্থল থেকে মোট ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ডিএমপির সংশ্লিষ্ট ইউনিটগুলো নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে তিন যুবকের অস্বাভাবিক মৃত্যু: আত্মহত্যা নাকি অন্য কিছু?

সরকারের নিষেধাজ্ঞা অমান্য: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার

আপডেট সময় : ১১:৫৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬