মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬

নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে বৃষ্টি, শনিবার থেকে তীব্রতা বাড়ার সম্ভাবনা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৫১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে পরবর্তীতে নিম্নচাপে রূপ নেওয়ায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই অবস্থা কয়েকদিন অব্যাহত থাকলেও আগামী শনিবার থেকে সোমবার পর্যন্ত সারাদেশেই বৃষ্টিপাতের তীব্রতা বাড়তে পারে।

সংস্থাটি আরও বলছে, এর প্রভাবে প্রাথমিকভাবে উপকূলীয় এলাকায় বৃষ্টি বাড়লেও পরবর্তীতে দেশের মধ্য ও উত্তরাঞ্চলেও বৃষ্টি ঝরাতে পারে। ফলে এই বৃষ্টির প্রবণতা আগামী ১৯ তারিখ পর্যন্ত থাকতে পারে।

এ প্রসঙ্গে বৃহস্পতিবার সন্ধ্যায় আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয় এবং পরবর্তীতে বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে স্থল নিম্নচাপ আকারে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল এবং তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে শুক্রবার উপকূলসহ সারাদেশে কমবেশি বৃষ্টি হতে পারে। তবে আগামী ১৫ থেকে ১৭ জুলাই পর্যন্ত উপকূলসহ সারাদেশেই বৃষ্টিপাতের তীব্রতা বাড়তে পারে। তিনি জানান, এছাড়াও দেশের উপর মৌসুমী বায়ু সক্রিয় থাকায় চলতি মাস জুড়েই সারাদেশে কমবেশি বৃষ্টি থাকতে পারে।

এদিকে, নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় এরই মধ্যে দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কবার্তা জারি করা হয়েছে। আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এক সামুদ্রিক সতর্কবার্তায় বলা হয়, পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থিত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়ে বর্তমানে পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ জন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে বারবার তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। অপর সতর্কবার্তায় উপকূলীয় এলাকার নৌবন্দর সমূহে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এদিকে, রাজধানীসহ সারাদেশের আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। রাতের মধ্যে রাজধানীতে বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এশিয়ান গেমসকে সামনে রেখে হকির কোচিং প্যানেলে চয়ন ও পিন্টু

নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে বৃষ্টি, শনিবার থেকে তীব্রতা বাড়ার সম্ভাবনা

আপডেট সময় : ১০:৫১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬