মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় আহত সেনাসদস্যের মৃত্যু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৫৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য মো. জুবায়ের আহম্মেদ (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত জুবায়ের আহম্মেদ নওগাঁর সাপাহার উপজেলার উত্তর পাতাড়ী গ্রামের আসাদুল হকের ছেলে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ছুটি নিয়ে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে বুধবার বিকেলে ‘এস আর পরিবহন’যোগে নওগাঁ বাসস্ট্যান্ডে নামেন জুবায়ের। সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে নিজ গ্রাম সাপাহারের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে মহাদেবপুর উপজেলার আখেড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় জুবায়ের মারাত্মক আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া সিএমএইচে স্থানান্তর করা হয়। পরবর্তীতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরিবারের দুই ভাই-বোনের মধ্যে জুবায়ের ছিলেন ছোট। মাত্র এক বছর আগে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেছিলেন। তিনি সাপাহার আল-হেলাল একাডেমির প্রাক্তন শিক্ষার্থী (২০২০ ব্যাচ) ছিলেন। তার এই অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিসের স্বস্তি? পরিসংখ্যানে মূল্যস্ফীতি কমলেও আগুন জ্বলছে নিত্যপণ্যের বাজারে

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় আহত সেনাসদস্যের মৃত্যু

আপডেট সময় : ০১:৫৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬