মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

ট্রাকচালক হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি তৃতীয়বারের মতো পেছাল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:১১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি তৃতীয়বারের মতো পেছানো হয়েছে। এই মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার ৪ নম্বর বিশেষ জজ রবিউল আলম এই দিন ধার্য করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী জানান, মামলার চার আসামি অন্য মামলায় গ্রেপ্তার থাকায় তাদের আদালতে হাজির করা হয়নি। তাদের এই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করা হয়েছে। এ কারণে অভিযোগ গঠনের শুনানির তারিখ পিছিয়ে আগামী ১ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ২৫ জুন আসামিদের অনুপস্থিতির কারণে রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনে শুনানি একবার পিছিয়ে যায়। পরে গত ২৬ জুলাই আসামিপক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে দ্বিতীয় দফায় শুনানি পেছানো হয়। আজ তৃতীয়বারের মতো চার আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদনের কারণে অভিযোগ গঠনের শুনানি পেছানো হলো।

মামলার তথ্য অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় মো. হোসেন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তিনি পেশায় ট্রাকচালক ছিলেন এবং গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফিরছিলেন। চাঁদ উদ্যান এলাকায় তিনি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

নিহতের মা রীনা বেগম বাদী হয়ে ২০২৪ সালের ৩১ আগস্ট মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে ২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার উপপরিদর্শক আকরামুজ্জামান শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিসের স্বস্তি? পরিসংখ্যানে মূল্যস্ফীতি কমলেও আগুন জ্বলছে নিত্যপণ্যের বাজারে

ট্রাকচালক হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি তৃতীয়বারের মতো পেছাল

আপডেট সময় : ০৪:১১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬