ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, গোয়েন্দা তথ্যের ঘাটতির কারণে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই ভুল হিসাব করছে। তিনি মন্তব্য করেন যে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর ক্ষেত্রেও একই ধরনের গোয়েন্দা ব্যর্থতা কাজ করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি বলেন, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপ ছিল ‘আরো বড় ধরনের ভুল হিসাব’। তিনি আরও বলেন, ‘ভুয়া খবরের চেয়েও ভয়ংকর হলো ভুয়া গোয়েন্দা তথ্য।’
রিপোর্টারের নাম 



















