গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কের দিগনগর এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রেজাউল আলম (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রেজাউল আলম মুকসুদপুর উপজেলার বড় বনগ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুকসুদপুর থেকে টেকেরহাটে যাওয়ার সময় অজ্ঞাত একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী রেজাউল আলম ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ও সার্জেন্ট আজাদুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত রেজাউল আলমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
রিপোর্টারের নাম 





















