মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ঐতিহাসিক সাফল্য পেতে প্রস্তুত রাজশাহী স্টারস

বর্তমান সরকারের অধীনে দেশীয় ফুটবলের গৌরব পুনরুদ্ধারের লক্ষ্যে এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের আসরে নিজেদের সেরাটা উজার করে দিতে প্রস্তুত রাজশাহী স্টারস এফসি। নতুন জার্সি ও নতুন স্পন্সরের হাত ধরে এই টুর্নামেন্টে নিজেদের প্রমাণের অপেক্ষায় রয়েছেন তারা। চতুর্থ দিনের অনুশীলনে দলের সঙ্গে যোগ দিয়েছেন নেপালি ডিফেন্ডার বিমলা বিকে, যিনি গত নারী ফুটবল লিগেও চ্যাম্পিয়ন রাজশাহী স্টারসের হয়ে খেলেছেন।

রাজশাহী স্টারস এফসি-এর হয়ে আবারও খেলার সুযোগ পেয়ে বিমলা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি আশা প্রকাশ করেন যে, দল এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডে উন্নীত হবে। তিনি বলেন, “রাজশাহী স্টারস এফসিকে ধন্যবাদ আবারও বাংলাদেশে আসার সুযোগ করে দেওয়ার জন্য। আমি চাই আমাদের দল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করুক।”

ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় সাফল্যকেই বেশি গুরুত্ব দেন বিমলা। তিনি এশিয়ার মঞ্চে ভালো খেলে নিজ দেশের সমর্থকদের গর্বিত করতে চান। তিনি বলেন, “আমার কাছে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের সাফল্যই সবার আগে। আমি চাই এ টুর্নামেন্টে দল ভালো করুক। পাশাপাশি আমি নিজেও ভালো খেলে নেপালিদের গর্বিত করতে চাই।”

গোলপোস্ট সামলানোর দায়িত্ব থাকবে রুপনা চাকমা, স্বর্ণা রাণী ও সুরোধ্বনী কিসকুর ওপর। দলের গোলকিপার কোচ রবিউল হাসান খান তিন গোলকিপারের ওপর পূর্ণ আস্থা রেখেছেন এবং টুর্নামেন্টে ভালো পারফরম্যান্সের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনাও সাজিয়েছেন। সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ আগস্ট সকালে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দেবে রাজশাহী স্টারস এফসি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোদাগাড়ীতে অনিয়ম-অভিযোগে ক্লিনিক সিলগালা

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ঐতিহাসিক সাফল্য পেতে প্রস্তুত রাজশাহী স্টারস

আপডেট সময় : ০৪:২৬:০৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬