ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

চুয়াডাঙ্গায় এক যুবককে গলা কেটে হত্যা 

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৪৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি গ্রামের সোহেল  রানা (২৫) নামের এক যুবককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২ ডিসেম্বর) ভোরের দিকে বেলগাছি গ্রামের খরার মাঠে তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে। নিহত সোহেল বেলগাছি গ্রামের বকচরপাড়ার আসাবুল হকের ছেলে। পেশায় তিনি কৃষিকাজ করতেন।

চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান জানান, চুয়াডাঙ্গা পৌর এলাকা বেলগাছি গ্রামের মাঠে এক যুবককে গলা কেটে হত্যা হয়েছে। আমরা ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছি। বিস্তারিত পরে জানানো হবে। 

তিনি আরও জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, শত্রুতা বা পূর্ব কোনও বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে তদন্তেই প্রকৃত কারণ উদঘাটন হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

চুয়াডাঙ্গায় এক যুবককে গলা কেটে হত্যা 

আপডেট সময় : ১২:৪৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫