মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

এনসিপি নেতাদের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ: জাতীয় জরিপ প্রতিবেদন হস্তান্তর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং আন্তর্জাতিক সম্পর্ক ও ডায়াসপোরা-বিষয়ক উপকমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) একটি প্রতিনিধি দল। বুধবার রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে আসিফ মাহমুদ জানান, আইআরআই প্রতিনিধি দল তাদের সর্বশেষ জাতীয় জরিপের একটি প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে এনসিপির কাছে হস্তান্তর করেছে। এ সময় জরিপের প্রাপ্ত ফলাফল এবং এর বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। আলোচনায় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়সহ দেশে গণতন্ত্রের চর্চা ও রাজনৈতিক স্থিতিশীলতার গুরুত্ব উঠে আসে।

প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন আইআরআইয়ের সিনিয়র ডিরেক্টর সোনজা গ্লকেল। বৈঠকে এনসিপির পক্ষ থেকে আন্তর্জাতিক ডেস্কের অন্যান্য দায়িত্বশীল নেতারাও উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সম্প্রতি দলটির আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনৈতিক কার্যক্রম আরও জোরদার করতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নেতৃত্বে একটি শক্তিশালী উপকমিটি গঠন করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৬ আগস্ট কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমান: জামায়াতকে যোগ দেওয়ার আহ্বান মেজর আক্তারের

এনসিপি নেতাদের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ: জাতীয় জরিপ প্রতিবেদন হস্তান্তর

আপডেট সময় : ০৮:৫১:৩৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬