মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

‘জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কোনো আপস নয়’: জামায়াত নেত্রী নুরুন্নিসা সিদ্দীকা

২০২৪ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের চেতনা ও জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কোনো ধরনের আপস করা হবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি ও সংসদ সদস্য নুরুন্নিসা সিদ্দীকা। তিনি বলেন, জুলাই বিপ্লবে নারীদের যে সাহসী ও গতিশীল ভূমিকা ছিল, তা সমতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

বুধবার দুপুরে রাজধানীর বারিধারায় ঢাকা মহানগরী উত্তর মহিলা বিভাগ আয়োজিত ‘অদম্য জুলাই’ স্মারকের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি নুরুন্নিসা সিদ্দীকা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট উল্লেখ করে বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের পতন হলেও তাদের প্রেতাত্মারা এখনো সক্রিয়। তাই গণতান্ত্রিক ধারাকে সুসংহত করতে হলে জুলাইয়ের স্পিরিটকে ধারণ করতে হবে।

অনুষ্ঠানে বক্তারা ১৬ বছরের স্বৈরশাসনের স্মৃতি চারণ করে বলেন, নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস পৌঁছে দিতেই এই স্মারক প্রকাশ করা হয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বেশ কয়েকজন সংসদ সদস্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ঢাকা মহানগরী উত্তর মহিলা বিভাগের সেক্রেটারি সুফিয়া জামালের সভাপতিত্বে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেহেরপুরে হাসপাতাল পরিদর্শনকালে উত্তেজনা: পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেন বিএনপি-জামায়াত নেতারা

‘জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কোনো আপস নয়’: জামায়াত নেত্রী নুরুন্নিসা সিদ্দীকা

আপডেট সময় : ০৭:৪৭:৫০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬