চট্টগ্রামের রাউজানে অবস্থিত ঐতিহ্যবাহী কাগতিয়া এশাতুল উলুম কামিল এম.এ মাদরাসা পরিদর্শন করেছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান। বুধবার মাদরাসার মূল ক্যাম্পাস ও চট্টগ্রাম মহানগর ক্যাম্পাস পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানটির শিক্ষা পরিবেশ ও সমৃদ্ধ লাইব্রেরির ভূয়সী প্রশংসা করেন।
পরিদর্শন শেষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভিসি বলেন, কাগতিয়া মাদরাসার শিক্ষা পদ্ধতি ও পরিবেশ অত্যন্ত চমৎকার। বিশেষ করে এখানকার আরবি ভাষার বিশাল কিতাব সংগ্রহ ও আধুনিক বিজ্ঞানমুখী শিক্ষার সমন্বয় শিক্ষার্থীদের যোগ্য আলেম হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে। তিনি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ওপরও গুরুত্বারোপ করেন।
মাদরাসার গভর্নিং বডির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এর আগে ভিসি মহোদয় মাদরাসা প্রাঙ্গণে একটি চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
রিপোর্টারের নাম 
























