মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

নীলফামারীতে পরিদর্শনে গিয়ে বিপত্তি: এমপির সামনেই সাঁকো ভেঙে নদীতে পড়লেন নেতাকর্মীরা

নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তারের উপস্থিতিতেই একটি জরাজীর্ণ কাঠের সাঁকো ভেঙে নদীতে পড়ে গেছেন বেশ কয়েকজন নেতাকর্মী। বুধবার সকালে নাউতারা ইউনিয়নের নাটাবাড়ী এলাকায় নাউতারা নদীর ওপর নির্মিত এই সাঁকোটি পরিদর্শনের সময় এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্র জানায়, নাটাবাড়ীসহ পার্শ্ববর্তী এলাকার মানুষের যাতায়াতের একমাত্র ভরসা এই কাঠের সাঁকোটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল। বুধবার সকালে বর্তমান সরকারের স্থানীয় সংসদ সদস্য নেতাকর্মীদের নিয়ে সাঁকোটি পরিদর্শনে যান। তিনি সাঁকোর ওপর ওঠার পর অতিরিক্ত চাপে জরাজীর্ণ কাঠের একটি অংশ ভেঙে পড়ে। এতে কয়েকজন নেতাকর্মী নদীতে পড়ে যান এবং তাদের উদ্ধার করতে স্থানীয়রা দ্রুত এগিয়ে আসেন।

এ বিষয়ে এমপি অধ্যক্ষ আব্দুস সাত্তার জানান, এলাকাবাসী নিজেদের অর্থায়নে এই সাঁকোটি নির্মাণ করেছিলেন যা বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তিনি এলাকাটির দুর্ভোগ লাঘবে এবং জনগণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত একটি স্থায়ী সরকারি সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৬৪ জেলার পর্যটন সম্ভাবনাকে বিশ্বমঞ্চে নিতে সরকারের মেগা পরিকল্পনা: পর্যটনমন্ত্রী

নীলফামারীতে পরিদর্শনে গিয়ে বিপত্তি: এমপির সামনেই সাঁকো ভেঙে নদীতে পড়লেন নেতাকর্মীরা

আপডেট সময় : ০৬:৪১:০১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬