মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

রংপুরে স্থানীয় সরকার মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রংপুরের উন্নয়ন ও ভোটাধিকার নিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া বক্তব্যের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রংপুর। বুধবার দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

নগরীর পাবলিক লাইব্রেরি মাঠ থেকে শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। সমাবেশে মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান অভিযোগ করেন, মন্ত্রীর বক্তব্যে এমন ইঙ্গিত পাওয়া গেছে যে, রংপুরের মানুষ বিএনপিকে ভোট না দেওয়ায় এ অঞ্চল উন্নয়নে পিছিয়ে রয়েছে। তিনি বলেন, উন্নয়নকে রাজনৈতিক পছন্দের সাথে যুক্ত করা সাংবিধানিক অধিকারের পরিপন্থী এবং এটি রংপুরবাসীর রাজনৈতিক সচেতনতাকে খাটো করার শামিল।

বক্তারা অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহার এবং তিস্তা মহাপরিকল্পনাসহ রংপুরের দীর্ঘদিনের বৈষম্য দূরীকরণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। কর্মসূচিতে জামায়াতের জেলা ও মহানগর পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিছিল চলাকালে নগরীর প্রধান সড়কগুলোতে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৬৪ জেলার পর্যটন সম্ভাবনাকে বিশ্বমঞ্চে নিতে সরকারের মেগা পরিকল্পনা: পর্যটনমন্ত্রী

রংপুরে স্থানীয় সরকার মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপডেট সময় : ০৬:৩৯:২৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬