প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নির্বাচিত সরকারের বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের রপ্তানি পণ্যের ওপর নির্ভরতা কমিয়ে নতুন সম্ভাবনাময় খাত হিসেবে ‘হালাল অর্থনীতি’কে গুরুত্ব দিতে হবে। তিনি আসিয়ান অঞ্চলের সফল অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশে একটি শক্তিশালী ও আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল ইকোসিস্টেম গড়ে তোলার ওপর জোর দেন।
রাজধানীতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, হালাল অর্থনীতি এখন কেবল খাদ্য বা পানীয়র মধ্যে সীমাবদ্ধ নেই; এটি বর্তমানে ওষুধ, প্রসাধনী, পর্যটন এবং প্রযুক্তির সমন্বয়ে একটি বৃহৎ বৈশ্বিক বাজার হিসেবে আত্মপ্রকাশ করেছে।
মন্ত্রী আরও উল্লেখ করেন, রপ্তানি বৃদ্ধির জন্য বর্তমান সরকার দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করেছে। এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এবং অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) করার প্রক্রিয়া দ্রুতগতিতে এগিয়ে চলছে।
সেমিনারে বক্তারা বলেন, তৈরি পোশাক খাতের পাশাপাশি হালাল পণ্য রপ্তানি বাংলাদেশের অর্থনীতির জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। এর জন্য একটি নির্ভরযোগ্য ও আন্তর্জাতিক মানের ‘হালাল সার্টিফিকেশন’ ব্যবস্থা গড়ে তোলা এখন সময়ের দাবি।
রিপোর্টারের নাম 

























