মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

সংঘাত বন্ধ না হলে হরমুজ প্রণালী বন্ধ রাখার হুঁশিয়ারি ইরানের

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে চলমান নিরাপত্তাহীনতার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ি জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ এবং ইরানের ওপর থেকে অবৈধ চাপ না কমানো পর্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক হবে না।

তেহরানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে রেজায়ি ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক তৎপরতার প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি স্পষ্ট করে বলেন, ওয়াশিংটনকে অবশ্যই যুদ্ধের অবসান ঘটিয়ে ইরানের জব্দ করা অর্থ ফেরত দিতে হবে এবং লেবানন ও গাজায় আগ্রাসন বন্ধ করতে হবে।

বৈঠকে চীন ইরানের সার্বভৌমত্বের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানায়। চীনা রাষ্ট্রদূত জং পেইউ বলেন, বেইজিং ইরানের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করতে আগ্রহী এবং যেকোনো ধরনের সামরিক হামলার বিরোধী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৬৪ জেলার পর্যটন সম্ভাবনাকে বিশ্বমঞ্চে নিতে সরকারের মেগা পরিকল্পনা: পর্যটনমন্ত্রী

সংঘাত বন্ধ না হলে হরমুজ প্রণালী বন্ধ রাখার হুঁশিয়ারি ইরানের

আপডেট সময় : ০৬:৩৯:৩২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬