মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

ফ্রান্সের মসজিদে কোরআনের আয়াত আলোচনা, ছয় মাস বন্ধের রায় বহাল

ফ্রান্সের একটি মসজিদকে ছয় মাসের জন্য বন্ধ রাখার আদালতের সিদ্ধান্ত বহাল রয়েছে। এই ঘটনাটি ইসলামি বিশ্বাস ও উপাসনার ওপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। প্যারিসের কাছে অলনে-সু-বোয়া এলাকার শঁতেলুপ মসজিদ বন্ধের আদেশ স্থগিত চেয়ে করা আবেদন মঁত্রেয়িল প্রশাসনিক আদালত খারিজ করে দিয়েছে।

শুক্রবার দেওয়া রায়ে আদালত জানায়, গত জুলাই মাসে জারি করা আদেশ অনুযায়ী মসজিদটি আগামী জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। মসজিদটির পক্ষে আইনি লড়াই করা মানবাধিকার আইনজীবী রফিক শেক্কাত এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, ফরাসি কর্তৃপক্ষের অভিযোগের একটি অংশ মসজিদের ইমামদের ধর্মীয় বক্তব্যে কোরআনের সাতটি আয়াত এবং ইসলামি ঐতিহ্যের গুরুত্বপূর্ণ গ্রন্থ থেকে উদ্ধৃতি দেওয়াকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে।

শেক্কাতের দাবি, উদ্ধৃত গ্রন্থগুলোর মধ্যে ত্রয়োদশ শতাব্দীর সিরীয় ইসলামি চিন্তাবিদ ইমাম আন নববীর রচনাও রয়েছে। তিনি প্রশ্ন তোলেন, ফ্রান্সে ইমামরা ধর্মীয় বক্তব্য দেওয়ার সময় কোরআনের আয়াত কিংবা ইসলামি গ্রন্থ থেকে উদ্ধৃতি দেওয়ার স্বাধীনতা রাখেন কি না। তিনি জানান, ধর্মীয় স্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং ফ্রান্সের ধর্মনিরপেক্ষতার নীতি রক্ষায় তারা দেশটির সর্বোচ্চ প্রশাসনিক আদালত স্টেট কাউন্সিলে আপিল করবেন।

ফরাসি কর্তৃপক্ষ অবশ্য মসজিদটির কিছু ধর্মীয় বক্তব্যেরও বিরোধিতা করেছে। কর্তৃপক্ষের অভিযোগ, এসব বক্তব্যে ‘অবিশ্বাসীদের জন্য জাহান্নাম’ এবং ‘কবরের শাস্তি’র মতো বিষয় উল্লেখ করা হয়েছিল। তবে সমালোচকদের দাবি, অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও এ ধরনের ধর্মীয় শিক্ষা দেওয়া হলেও মুসলিম প্রতিষ্ঠানগুলোকে আলাদাভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে।

আদালত বলেছে, সেন-সাঁ-দেনি বিভাগের প্রিফেক্ট জুলিয়েন শার্ল মসজিদটি বন্ধের সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে উপাসনার স্বাধীনতা বা মতপ্রকাশের স্বাধীনতার কোনো গুরুতর ও স্পষ্ট অবৈধ লঙ্ঘন করেননি। রায়ের পর হতাশা প্রকাশ করে শেক্কাত বলেন, এই সিদ্ধান্ত ধর্মীয় স্বাধীনতার সঙ্গে সাংঘর্ষিক। তিনি আশা প্রকাশ করেন, স্টেট কাউন্সিল বিষয়টি আরো গভীর আইনি দৃষ্টিকোণ থেকে বিবেচনা করবে। এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক মুসলিম নাগরিক অধিকার ও অধিকারকর্মী সংগঠন কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর) ফ্রান্সের এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে ইরান সফরে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, পৌঁছে দিলেন প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের বার্তা

ফ্রান্সের মসজিদে কোরআনের আয়াত আলোচনা, ছয় মাস বন্ধের রায় বহাল

আপডেট সময় : ০৫:৩১:৫৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬