মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

আনোয়ার ইব্রাহিমের দ্রুত আরোগ্য কামনায় মালয়েশীয় হাইকমিশনে বিরোধীদলীয় নেতার চিঠি

অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ বার্তা পাঠিয়েছেন বাংলাদেশের বর্তমান সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার বিকেলে ঢাকার মালয়েশিয়ান হাইকমিশনে গিয়ে হাইকমিশনার শুহাদা বিন ওসমানের কাছে এই চিঠিটি হস্তান্তর করেন দলের সাধারণ সম্পাদক মিয়া গোলাম পরওয়ার।

চিঠিতে বিরোধীদলীয় নেতা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অসুস্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং তার দীর্ঘায়ু কামনা করেন। চিঠি হস্তান্তরের সময় দুই দেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।

এ সময় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুরসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতার জন্য বাংলাদেশের জনগণের পক্ষ থেকেও শুভকামনা জানানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

Bizzo Casino: Vincite Veloci e Gioco ad Alta Intensità in Movimento

আনোয়ার ইব্রাহিমের দ্রুত আরোগ্য কামনায় মালয়েশীয় হাইকমিশনে বিরোধীদলীয় নেতার চিঠি

আপডেট সময় : ০৬:৩৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬