মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

নৈতিকতা বিবর্জিত জ্ঞান সমাজের জন্য বিপজ্জনক: প্রফেসর ড. সালেহ হাসান নকিব

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিশিষ্ট পদার্থবিজ্ঞানী প্রফেসর ড. সালেহ হাসান নকিব বলেছেন, নৈতিকতা বর্জিত জ্ঞান মানবজাতির জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। তিনি সতর্ক করে বলেন, সততা ও নিষ্ঠাহীন বুদ্ধিমত্তা সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। একটি ভারসাম্যপূর্ণ জীবনই দীর্ঘস্থায়ী সাফল্যের মূল ভিত্তি।

সোমবার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর ২০২৬ শিক্ষাবর্ষের শরৎকালীন সেমিস্টারে ভর্তি হওয়া নবীন ছাত্রীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. নকিব শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বিশ্ববিদ্যালয় জীবন যেমন অগণিত সুযোগের দ্বার উন্মোচন করে, তেমনি এখানে অনেক বিভ্রান্তি ও মনোযোগ বিচ্যুতির সুযোগও থাকে। তাই নবীন শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক উৎকর্ষের সঙ্গে আধ্যাত্মিক বিকাশের সমন্বয় ঘটাতে হবে।

তিনি আরও বলেন, আধুনিক শিক্ষার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কেবল দক্ষ পেশাজীবী তৈরি করা নয়, বরং শিক্ষার প্রতি গভীর অনুরাগ থাকা নৈতিকতাসম্পন্ন মানুষ গড়ে তোলা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইআইইউসির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের ভাইস-চেয়ারম্যান মো. মুহাম্মদ শাহজাহানসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত ৩ প্রবাসীর পরিবারকে প্রধানমন্ত্রীর সমবেদনা, পাশে বিএনপি নেতৃবৃন্দ

নৈতিকতা বিবর্জিত জ্ঞান সমাজের জন্য বিপজ্জনক: প্রফেসর ড. সালেহ হাসান নকিব

আপডেট সময় : ১০:১৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬