বিএনপি নেত্রী ও সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া বলেছেন, দেশের প্রশাসনের প্রতিটি স্তরে জামায়াত এবং আওয়ামী লীগের অনুপ্রবেশ ঘটেছে। মঙ্গলবার রাতে একটি বেসরকারি টেলিভিশন টকশোতে তিনি এই মন্তব্য করেন।
সাবেক এই সংসদ সদস্যের অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দেওয়া নিয়োগের প্রায় ৮০ শতাংশই হয়েছে জামায়াত-বিএনপির গোপন সমর্থক দ্বারা, যারা টাকার বিনিময়ে পদ বাগিয়ে নিয়েছে। তিনি আরও বলেন, ‘রাতের ভোটের এমপিরা’ নিয়োগ বাণিজ্যের মাধ্যমে জামায়াতকে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে বসিয়েছে। বর্তমান প্রেক্ষাপটে প্রশাসনের প্রায় ৮০ শতাংশ জামায়াতের লোক এবং ২০ শতাংশ আওয়ামী লীগের লোক হওয়ায় কার্যকরভাবে কাজ করা কঠিন বলে তিনি মন্তব্য করেন।
পাপিয়া তার দলের অভ্যন্তরীণ কোন্দলে ৩৮ জন নিহত হওয়ার বিষয়টি উল্লেখ করে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে দল যথাযথ ব্যবস্থা নিয়েছে। তিনি জনগণকে ভুল বার্তা না দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
রিপোর্টারের নাম 





















