ঢাকা ০১:২৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

কুড়িগ্রামে তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রিতে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:১০:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

শীত জেঁকে বসেছে কুড়িগ্রামে। এ জেলায় প্রতিদিনই বাড়ছে শীতের তীব্রতা। মঙ্গলবার (২ ডিসেম্বর) ভোর ৬টায় রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ ডিগ্রি সেলসিয়াস। 

যাত্রাপুর ইউনিয়নের যাত্রাপুর এলাকার ঘোড়া গাড়িচালক জলিল মিয়া (৬০) বলেন, ঠান্ডা দিন দিন বাড়ছে। বাতাস ও ঘন কুয়াশার কারণে গাড়ি চালাইতে খুব কষ্ট হচ্ছে। হাত-পা বরফ হয়ে আসে।

পাঁচগাছ ইউনিয়নের কৃষিশ্রমিক আব্দুল কাদের (৫৫) বলেন, এখন আমন ধানের কাজের মৌসুম। কিন্তু সকালে যে ঠান্ডা থাকে—তাতে ঘর থেকে বের হওয়া খুবই কঠিন। কাজ না করলে তো সংসার চলবে না। তাই কাজ করার জন্য বের হইছি।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল মতিন বলেন, ৯টি উপজেলাতে ৬ লাখ করে মোট ৫৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কম্বল কেনা হচ্ছে। তা তালিকা করে শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হবে।

রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, মঙ্গলবার জেলায় ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংস্কারের ধীরগতিতে আইএমএফের কিস্তি স্থগিত, বাংলাদেশের ঋণের ভবিষ্যৎ অনিশ্চিত

কুড়িগ্রামে তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রিতে

আপডেট সময় : ১১:১০:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫