ঢাকা ০১:২৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

সন্তানকে বুকে নিয়ে পুকুরে ঝাঁপ দেওয়া অগ্নিদগ্ধ সেই মা মারা গেছেন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:০৯:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

কক্সবাজা‌রের কুতুব‌দিয়ায় ছেলেকে বুকে নিয়ে পুকুরে ঝাঁপ দিয়ে বাঁচার চেষ্টা করা সেই অগ্নিদগ্ধ নারী রুমি আক্তার মারা গেছেন। সোমবার (১ ডিসেম্বর) বিকালে চট্টগ্রাম মেডিক্যাল ক‌লেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

গত ২৬ নভেম্বর সকালে উপজেলার আলী আকবর ডেইল সিকদার পাড়ার গ্রাম পুলিশ শাহজাহানের স্ত্রী রুমি চুলায় পাত্রে ফিটকিরি জাতীয় ওষুধ গরম কর‌তে গেলে হঠাৎ আগুন ধরে যায়।

এ সময় পাত্র নামা‌তে গি‌য়ে পাশে থাকা ছেলে জিহাদের (৩) শরীরে আগুন ধ‌রে যায়, তাৎক্ষণিক ছেলেসহ পুকুরে ঝাঁপিয়ে পড়েন রু‌মি।

শরীরের ৬০ শতাংশ পুড়ে যাওয়ায় রুমিকে চট্টগ্রাম মেডিক্যালে পাঠানো হলে তিনি গত ৬ দিন ধরে সেখানে চিকিৎসাধীন ছিলেন। একই ইউনিটে চিকিৎসারত তার ছেলে জিহাদ এখনও শঙ্কামুক্ত নয় বলে জানা গেছে।

রুমির চাচাতো ভাই জয়নাল আবেদীন বলেন, সোমবার বিকালে রুমির মৃত্যু হলে সব প্রক্রিয়া শেষে রাতে লাশ কুতুবদিয়া আনা হয়। স্থানীয় ফতেয়ালী শিকদার পাড়া জামে মসজিদে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে রুমির দাফন করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংস্কারের ধীরগতিতে আইএমএফের কিস্তি স্থগিত, বাংলাদেশের ঋণের ভবিষ্যৎ অনিশ্চিত

সন্তানকে বুকে নিয়ে পুকুরে ঝাঁপ দেওয়া অগ্নিদগ্ধ সেই মা মারা গেছেন

আপডেট সময় : ১১:০৯:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫