গাজীপুরের কাপাসিয়া উপজেলায় এবারের দাখিল পরীক্ষার ফলাফলে চরম বিপর্যয় লক্ষ্য করা গেছে। উপজেলার তিনটি মাদরাসার কোনো শিক্ষার্থীই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি, যা স্থানীয় শিক্ষা অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, মেরুয়া সিনিয়র আলিম মাদরাসা, ইকুরিয়া সিরাজিয়া বালিকা দাখিল মাদরাসা এবং পাঁচুয়া দারুচ্ছুন্নাহ দাখিল মাদরাসা থেকে এবার মোট ৩০ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল। তবে দুর্ভাগ্যজনকভাবে তাদের একজনও পাসের মুখ দেখেনি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আরিফ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মেরুয়া সিনিয়র আলিম মাদরাসা থেকে ১৮ জন, ইকুরিয়া সিরাজিয়া বালিকা দাখিল মাদরাসা থেকে ৬ জন এবং পাঁচুয়া দারুচ্ছুন্নাহ দাখিল মাদরাসা থেকে ৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। তিনটি শিক্ষা প্রতিষ্ঠানেই পাসের হার শূন্য। এমন হতাশাজনক ফলাফলের কারণ খতিয়ে দেখা হবে বলে তিনি জানান।
রিপোর্টারের নাম 























