ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, টেকসই ও জলবায়ু সহনশীল পানি ব্যবস্থাপনা গড়ে তুলতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এসডিজি বিষয়ক এক জাতীয় সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের চরম ঝুঁকিতে রয়েছে। বন্যা, নদীভাঙন এবং লবণাক্ততার মতো চ্যালেঞ্জগুলো মোকাবিলায় সরকার আধুনিক পানি ব্যবস্থাপনা পদ্ধতি গ্রহণ করছে। তিনি আরও উল্লেখ করেন যে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক রূপান্তরের জন্য সরকারের পক্ষ থেকে পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদিত হয়েছে এবং বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে দ্রুতই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে সংসদ সদস্য আনা মিঞ্জসহ দেশি-বিদেশি বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। বক্তারা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পানিসম্পদ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
রিপোর্টারের নাম 





















