মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

সীমান্তে বিজিবির কঠোর নজরদারি: জুলাই মাসে ২০২ কোটি টাকার চোরাচালান পণ্য ও অস্ত্র জব্দ

দেশের সীমান্ত সুরক্ষা ও চোরাচালান রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের তৎপরতা আরও জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় বিদায়ী জুলাই মাসে দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মোট ২০২ কোটি ৬৩ লাখ ৪৯ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য, অস্ত্র ও মাদকদ্রব্য জব্দ করেছে বাহিনীটি। বর্তমান সরকারের কঠোর নির্দেশনায় সীমান্ত নিরাপত্তায় বিজিবির এই সাফল্যকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

বিজিবি সদর দপ্তর থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ৪ কেজি ২৫৪ গ্রাম স্বর্ণ, ২১৬ পিস ডায়মন্ডের নাকফুল এবং বিপুল পরিমাণ শাড়ি, তৈরি পোশাক ও কসমেটিকস সামগ্রী। এছাড়া অভিযানে ৯টি দেশি-বিদেশি পিস্তল, ১টি রাইফেল এবং ৬০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। একই সময়ে বিপুল পরিমাণ কয়লা, সার, চিনি এবং চিকিৎসার সরঞ্জামও জব্দ করা হয়।

মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গত মাসে বিজিবি ২১ লাখ ১০ হাজার ২৫৮ পিস ইয়াবা, ২ কেজি ক্রিস্টাল মেথ আইস এবং বিপুল পরিমাণ ফেনসিডিল ও বিদেশি মদ উদ্ধার করেছে। এসব অভিযানে চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৯১ জনকে আটক করে আইনের আওতায় আনা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নির্বাচিত সরকারের অধীনে সীমান্ত অপরাধ দমনে বিজিবি বর্তমানে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাহিদার তুলনায় নগণ্য বরাদ্দ! টিএসপি সারের সংকটে চরম হতাশায় ৫ জেলার আমন চাষিরা

সীমান্তে বিজিবির কঠোর নজরদারি: জুলাই মাসে ২০২ কোটি টাকার চোরাচালান পণ্য ও অস্ত্র জব্দ

আপডেট সময় : ০৫:৩৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬