ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দাবি করেছেন, তার দেশ বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে ইরান একটি ‘কঠিন ও অপরাজেয় শক্তি’। টেলিভিশন সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও কর্মকর্তাদের কাছ থেকে তিনি বারবার শুনেছেন যে ইরান একটি অলৌকিক ঘটনা ঘটিয়েছে এবং পুরো বিশ্বকে বিস্মিত করেছে।
আরাগচি জোর দিয়ে বলেন, ‘কেউ ভাবেনি যে ইরান এভাবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারবে।’ তিনি আরও উল্লেখ করেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থানের পেছনে ইসরায়েল, পশ্চিমা বিশ্ব এবং আরও কয়েকটি দেশের জোরালো সমর্থন ছিল। এত ব্যাপক সমর্থন সত্ত্বেও ইরান যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছে, তা বিশ্বকে বিস্মিত করেছে বলেও তিনি মন্তব্য করেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ভাষ্যমতে, সাম্প্রতিক সংঘাতগুলো কেবল দেশটির সামরিক ও কৌশলগত সক্ষমতাই নয়, বরং কঠিন পরিস্থিতিতে দৃঢ় প্রতিরোধ গড়ে তোলার অসাধারণ সামর্থ্যও বিশ্ব সম্প্রদায়ের সামনে তুলে ধরেছে।
রিপোর্টারের নাম 





















