মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

কলম্বিয়ার ভূমিকম্প দুর্গতদের জন্য যুক্তরাষ্ট্রের দেড় কোটি ডলারের জরুরি সহায়তা ঘোষণা

শক্তিশালী ভূমিকম্পে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় শতাধিক মানুষের মৃত্যুর পর যুক্তরাষ্ট্র দেশটির জন্য ১ কোটি ৫৫ লাখ ডলারের জরুরি সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে। ওয়াশিংটন থেকে প্রাপ্ত বার্তা অনুযায়ী, সোমবার এই ঘোষণা দেওয়া হয়।

মার্কিন পররাষ্ট্র দপ্তর তাদের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে জানিয়েছে, ‘আমরা কলম্বিয়ার জনগণের সঙ্গে প্রার্থনায় একাত্ম এবং প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এস্প্রিয়েলাকে সহায়তা দিতে প্রস্তুত।’

উল্লেখ্য, ওয়াশিংটনের সমর্থনপুষ্ট এই নেতা কলম্বিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র তিন দিন পর যুক্তরাষ্ট্র এ সহায়তার ঘোষণা দিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান ‘অপরাজেয় শক্তি’ হিসেবে নিজেদের প্রমাণ করেছে: পররাষ্ট্রমন্ত্রী আরাগচি

কলম্বিয়ার ভূমিকম্প দুর্গতদের জন্য যুক্তরাষ্ট্রের দেড় কোটি ডলারের জরুরি সহায়তা ঘোষণা

আপডেট সময় : ০৪:২২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬