মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

শরীয়তপুরে দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ: নিহত ১, আহত ১০

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৩৫:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

শরীয়তপুরের জাজিরা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে মান্নান সরদার (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের হাত গুরুতর ক্ষতিগ্রস্ত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

সোমবার সন্ধ্যায় উপজেলার মূলনা ইউনিয়নের লাউখোলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মান্নান সরদার পার্শ্ববর্তী সেনেরচর ইউনিয়নের চরধুপুর চরকান্দি এলাকার বাসিন্দা ছিলেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রেজাউল শিকদার ও তমিজ খাঁ—এই দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে সোমবার সন্ধ্যায় তারা সংঘর্ষে জড়িয়ে পড়লে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে।

আহতদের মধ্যে রিপন মোল্লা নামে এক ব্যক্তির হাতবোমার বিস্ফোরণে গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোমান বাদশাহ জানিয়েছেন, বোমা বিস্ফোরণের আঘাত নিয়ে আসা দুই ব্যক্তির মধ্যে একজনের হাত গুরুতর হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে এবং অন্যজনকে মৃত ঘোষণা করা হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ জানিয়েছেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিগত ১৭ বছরের ত্যাগের মূল্যায়ন! বিএনপির পরবর্তী ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে রিজভীর সম্ভাবনা উজ্জ্বল

শরীয়তপুরে দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ: নিহত ১, আহত ১০

আপডেট সময় : ০৯:৩৫:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬