মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় গত তিন বছরের মধ্যে এবার পাসের হার সবচেয়ে কম। একইভাবে জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যাও গত তিন বছরের মধ্যে সর্বনিম্ন।
সোমবার সকালে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ফল বিশ্লেষণে দেখা গেছে, এসএসসিতে এবার পাসের হার ৬২.২৫ শতাংশ, যা ২০২৫ সালে ছিল ৬৮.৪৫ শতাংশ এবং ২০২৪ সালে ছিল ৮৩.৪ শতাংশ।
ফল বিশ্লেষণ করে আরো দেখা যায়, এবার জিপিএ-৫ পেয়েছেন এক লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। ২০২৫ সালে এই সংখ্যা ছিল এক লাখ ৩৯ হাজার ৩২ জন এবং ২০২৪ সালে ছিল এক লাখ ৮২ হাজার ১২৯ জন।
রিপোর্টারের নাম 




















