মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

আধুনিক ঢাকা গড়ার প্রত্যয় ঢাকা উত্তর জামায়াতের মেয়র পদপ্রার্থীর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:২৩:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন নগরবাসীর প্রত্যাশা পূরণে নাগরিকদের মতামতকে গুরুত্ব দিয়ে একটি নিরাপদ, পরিচ্ছন্ন, আধুনিক ও জনবান্ধব নগরব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, জবাবদিহিতামূলক আধুনিক ঢাকা উত্তর সিটি করপোরেশন বিনির্মাণে ধারাবাহিকভাবে কাজ করে যাওয়া হচ্ছে।

সোমবার রাজধানীর ভাষানটেক থানায় বিশিষ্ট নাগরিক, আলেম-ওলামা, শিক্ষাবিদ, ব্যবসায়ী, পেশাজীবী, কৃষিবিদ, সাংবাদিক ও সুধীজনদের অংশগ্রহণে এক সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ ইয়াছিন আরাফাত এবং বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আলী হাসান ওসামা। এছাড়াও ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

ভাষানটেক থানা জামায়াতের আমির ডা. মো. আহসান হাবীবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভাষানটেক থানা নায়েবে আমির মো. আব্দুর রহিম, থানা সেক্রেটারি মোহাম্মদ ইকবাল হোসেন খানসহ থানা শূরা ও কর্মপরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মেজর (অব.) সাইফুল ইসলাম, মেজর (অব.) রিয়াজ হোসেন, মেজর (অব.) মোহাম্মদ জিল্লাল হোসেন, কমান্ডার সিদ্দিকুর রহমান এবং বিশিষ্ট কৃষিবিদ ডক্টর আব্দুল মান্নান, হাজি সিদ্দিক আহমেদ প্রমুখ।

সুধী সমাবেশে ভাষানটেক থানার বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, আলেম-ওলামা, শিক্ষাবিদ, ব্যবসায়ী, পেশাজীবী, সাংবাদিক, বিশিষ্ট নাগরিক ও সুধীজন অংশগ্রহণ করেন। মতবিনিময় সভায় ভাষানটেক এলাকার বিভিন্ন সমস্যা, নাগরিক সুযোগ-সুবিধা, জনকল্যাণ, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও সার্বিক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত সুধীজনরা এলাকার সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন এবং একটি উন্নত ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। অনুষ্ঠানে মেয়র পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের বিভিন্ন সামাজিক কাজের একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

বক্তারা বলেন, একটি সুন্দর, নিরাপদ, আধুনিক ও জনবান্ধব সমাজ গড়ে তুলতে রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বের পাশাপাশি সর্বস্তরের নাগরিকদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের সঙ্গে নিয়মিত মতবিনিময়, জবাবদিহি নিশ্চিত করার ওপর জোর দেন তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪৫ বছর বয়সে কাঠমিস্ত্রি নাসিমুল হকের এসএসসি পাসের অনন্য দৃষ্টান্ত

আধুনিক ঢাকা গড়ার প্রত্যয় ঢাকা উত্তর জামায়াতের মেয়র পদপ্রার্থীর

আপডেট সময় : ০৩:২৩:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬