মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

ভারতে নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ঝাড়খণ্ড, বিধানসভার পথে মিছিল

দিল্লি ও কলকাতার পর এবার ভারতের ঝাড়খণ্ড রাজ্যও শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। সরকারি চাকরিতে নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে শিক্ষার্থীরা টানা বিক্ষোভ করছেন। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, সোমবার সকালে রাজ্যের বিধানসভা অভিমুখে মিছিল শুরু করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। রাঁচির পথে রাখা ব্যারিকেড ভেঙে তারা বিধানসভার দিকে এগিয়ে যান।

পরে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ব্যবহার করে। তবে এতে দমে যায়নি বিক্ষোভকারীরা।

সরকারপক্ষের সঙ্গে তিন দফা বৈঠক ভেস্তে গেছে শিক্ষার্থীদের। তাদের প্রধান দাবি, নিয়োগ পরীক্ষায় অনিয়মের তদন্তের দায়িত্ব সিবিআইকে দিতে হবে এবং পরীক্ষা পদ্ধতির সংস্কার করতে হবে। হেমন্ত সোরেন সরকার তাদের এই দাবি মানেনি। এর পরেই আন্দোলনকারীরা সোমবার পুরনো বিধানসভা থেকে নতুন বিধানসভা পর্যন্ত মিছিল করে যাওয়ার ডাক দেন। ঝাড়খণ্ডের সব জেলার শিক্ষার্থী ও অভিভাবকদের শান্তিপূর্ণভাবে এই মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়। সে অনুযায়ী, সোমবার হাতে ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে মুখে স্লোগান দিতে দিতে তারা এগোতে থাকেন। তাদের অভিযোগ, পথে ব্যারিকেড দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে।

সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার অনলাইন জানায়, আধ ঘণ্টা মিছিল চলার পরে বিধানসভা কমপ্লেক্স থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে আন্দোলনকারীদের আটকে দেওয়া হয়। সেখানেই তারা বসে পড়েন। তাদের সঙ্গে অ্যাম্বুল্যান্সে চেপে যোগ দেন অনশনকারী ছাত্র দেবেন্দ্রনাথ, যিনি গত আট দিন ধরে অনশন করছেন। এর পরে ব্যারিকেড ভেঙে আবার এগোনোর চেষ্টা করলে পুলিশ জলকামান ব্যবহার করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনতার রায় উপেক্ষা করে কেউ টিকতে পারেনি, ফ্যাসিবাদ রুখবে যুবসমাজ: জামায়াত আমির

ভারতে নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ঝাড়খণ্ড, বিধানসভার পথে মিছিল

আপডেট সময় : ০২:১৪:২১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬