মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৫:১১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

বাংলাদেশ-ভারত সুসম্পর্ক জোরদারে ভারতের আগ্রহ

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, ভারতের জনগণ ও প্রধানমন্ত্রী উভয়ই বাংলাদেশের সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। তিনি আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও উন্নত হবে।

সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। হাইকমিশনার আরও জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে গণতান্ত্রিক বিষয়ে আলোচনা এবং মতপার্থক্য থাকা স্বাভাবিক, তবে পারস্পরিক আলোচনার মাধ্যমে এই বিষয়গুলোর সমাধান করা সম্ভব।

দীনেশ ত্রিবেদী বলেন, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎ অত্যন্ত আন্তরিক ও ফলপ্রসূ হয়েছে। তিনি বলেন, গত দুই মাসে বাংলাদেশে তিনি যে আদর, প্রীতি ও ভালোবাসা পেয়েছেন, তাতে তিনি অভিভূত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুসলিম বিশ্বের ঐতিহাসিক দিনপঞ্জি: বিজয়, চুক্তি ও জন্ম-মৃত্যু

বাংলাদেশ-ভারত সুসম্পর্ক জোরদারে ভারতের আগ্রহ

আপডেট সময় : ০৩:২৬:৩০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬