মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৫:১২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

পাক-সৌদি-তুরস্ক প্রতিরক্ষা চুক্তি নিয়ে উদ্বিগ্ন নয় ইরান: তেহরান

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবের মধ্যে সম্পাদিত নতুন নিরাপত্তা চুক্তি নিয়ে তেহরানের কোনো উদ্বেগ নেই। সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই তথ্য নিশ্চিত করেন।

বাঘাই বলেন, এই চুক্তি যুক্তরাষ্ট্রের প্রতি আঞ্চলিক দেশগুলোর দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং নিজেদের সক্ষমতার উপর অধিক নির্ভরশীলতার ইঙ্গিত বহন করে। তিনি আরও যোগ করেন, “যদি কোনো পরিকল্পনা ওই অঞ্চলের ভূরাজনৈতিক ও ঐতিহাসিক বাস্তবতার ভিত্তিতে প্রণীত হয়, ব্যাপক ও অন্তর্ভুক্তিমূলক হয় এবং শত্রু ও হুমকিকে সঠিকভাবে চিহ্নিত করে, তবে তা নিরাপত্তা জোরদার করতে এবং ইহুদিবাদী শত্রু ও তার মিত্রদের সৃষ্ট অস্থিতিশীলতা ও নির্যাতন প্রতিরোধে সহায়ক হতে পারে।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুসলিম বিশ্বের ঐতিহাসিক দিনপঞ্জি: বিজয়, চুক্তি ও জন্ম-মৃত্যু

পাক-সৌদি-তুরস্ক প্রতিরক্ষা চুক্তি নিয়ে উদ্বিগ্ন নয় ইরান: তেহরান

আপডেট সময় : ০৩:২৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬