মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৫:১২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

জনতার রায় উপেক্ষা করে কেউ টিকতে পারেনি, ফ্যাসিবাদ রুখবে যুবসমাজ: জামায়াত আমির

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি:
বর্তমান সরকারের অধীনে ১৫ বছর মজলুম থাকার পর আবার জালিমের ভূমিকায় অবতীর্ণ হওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এই সরকার গঠনের পর পাঁচজন সহকর্মী নিহত হয়েছেন। এই খুনের রাজত্ব আর চলতে দেওয়া হবে না। বাংলাদেশের যুবসমাজ কারো চোখ রাঙানিকে ভয় পায় না। তারা ফ্যাসিবাদ চায় না এবং কোনোভাবেই ফ্যাসিবাদকে প্রতিষ্ঠিত হতে দেবে না।

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় নিহত শিবির নেতা সাইফুল্লাহ বারী ও মোহাম্মদ সালাউদ্দিনের হত্যার বিচার দাবিতে আয়োজিত এক জনসমাবেশে ডা. শফিকুর রহমান এসব কথা বলেন। তিনি বলেন, জনতার রায়কে সম্মান করতে হবে। যারা এই রায় উপেক্ষা করবে, তাদের পরিণতি ভালো হবে না। বৃহত্তর রংপুরবাসীকে বঞ্চনার শিকার করার অধিকার কারও নেই। যারা এমন করবে, তারা গণদুশমন হিসেবে বিবেচিত হবে।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসা উচিত নয়। ২০২৪ সালের বিপ্লব সমাজের সকল আবর্জনা পরিষ্কার করার জন্য হয়েছে। যারা চাঁদাবাজি, দখলদারিত্ব এবং মানুষ খুনের সঙ্গে জড়িত, তারা সমাজের বিষফোঁড়া। এদের মূলোৎপাটন করতে হবে। ক্ষমতা চিরস্থায়ী নয়; আল্লাহ যাকে সম্মান দেন, তাকে আবার আছাড় মেরে ফেলে দিতেও পারেন।

নিহত সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিনের খুনের বিচার দাবি করে ডা. শফিকুর রহমান বলেন, প্রশাসন কোনো বিশেষ দলের বাহিনী নয়, বরং এটি দেশের সম্পদ এবং জনগণের সেবায় নিয়োজিত। সোমবার সকাল ১০টায় বোনারপাড়া কাজী আজহার আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই জনসমাবেশে গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছের সভাপতিত্বে আরও বক্তব্য দেন—বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, গাইবান্ধা সদর আসনের সংসদ সদস্য ও জেলা আমির আব্দুল করিম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, সাঘাটা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইব্রাহিম হোসাইন এবং সেক্রেটারি আব্দুল গফুর।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুসলিম বিশ্বের ঐতিহাসিক দিনপঞ্জি: বিজয়, চুক্তি ও জন্ম-মৃত্যু

জনতার রায় উপেক্ষা করে কেউ টিকতে পারেনি, ফ্যাসিবাদ রুখবে যুবসমাজ: জামায়াত আমির

আপডেট সময় : ০৩:২৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬