মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৫:১১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

কুমিল্লা বোর্ডে ২৪ প্রতিষ্ঠানে শতভাগ পাসের সাফল্য

চলমান এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী কৃতকার্য হয়ে শতভাগ পাসের গৌরব অর্জন করেছে। তবে, সামগ্রিকভাবে বোর্ডের পাসের হার ৬৫.৪২ শতাংশ। মেয়েদের পাসের হার ছেলেদের তুলনায় বেশি।

শিক্ষা বোর্ডের আওতাধীন ছয় জেলার ১ হাজার ৮২৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নেয়। শতভাগ পাসের তালিকায় থাকা ২৪টি প্রতিষ্ঠানের মধ্যে কুমিল্লায় ৫টি, চাঁদপুরে ৬টি, লক্ষ্মীপুরে ১টি, ফেনীতে ৫টি, নোয়াখালীতে ৪টি এবং ব্রাহ্মণবাড়িয়ায় ৩টি প্রতিষ্ঠান রয়েছে।

কুমিল্লার শতভাগ পাস করা প্রতিষ্ঠানগুলো হলো: নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আওয়ার লেডি অব ফাতেমা গার্লস হাই স্কুল, কুমিল্লা ক্যাডেট কলেজ, ময়নামতি ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ এবং আগানগর আবুল বশির টেকনিক্যাল হাই স্কুল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুসলিম বিশ্বের ঐতিহাসিক দিনপঞ্জি: বিজয়, চুক্তি ও জন্ম-মৃত্যু

কুমিল্লা বোর্ডে ২৪ প্রতিষ্ঠানে শতভাগ পাসের সাফল্য

আপডেট সময় : ০৩:২৫:১২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬