মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৫:১১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

বৃক্ষরোপণ কর্মসূচিতে গাছের ডাল রোপণ: কাউখালীর প্রধান শিক্ষক বরখাস্ত

পিরোজপুরের কাউখালী উপজেলার ১৪ নং মধ্য সোনাকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র হালদারকে সরকারি নির্দেশনা অমান্য করে শিক্ষাপ্রতিষ্ঠানে চারা গাছের পরিবর্তে গাছের ডাল রোপণ করানোর অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের স্বাক্ষরিত এক আদেশে এই বরখাস্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, প্রধানমন্ত্রীর বিশেষ কর্মসূচির আওতায় গত ১৫ জুলাই প্রতিটি বিদ্যালয়ের আঙিনায় ফলদ, বনজ ও ঔষধি চারাগাছ রোপণের স্পষ্ট নির্দেশনা ছিল।

অভিযুক্ত শিক্ষক সরকারি সিদ্ধান্ত উপেক্ষা করে শিক্ষার্থীদের দিয়ে চারা গাছের পরিবর্তে গাছের ডাল রোপণ করান এবং সেই ছবি শিক্ষকদের সামাজিক মাধ্যমের গ্রুপে আপলোড করেন। এই লিখিত অভিযোগের প্রেক্ষিতে গত ১৯ জুলাই কাউখালী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম সরেজমিন তদন্ত করে অভিযোগের সত্যতা পান।

অভিযোগের গুরুত্ব বিবেচনা করে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা’ অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এদিকে, একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিলন কৃষ্ণ পালের বিরুদ্ধে চরিত্র হনন ও নিরাপত্তাহীনতার অভিযোগ এনে বিভিন্ন দপ্তরে প্রতিকার চেয়েছেন একই বিদ্যালয়ের নারী সহকর্মী ফেরদৌসী আক্তার। এ বিষয়ে কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওয়াহিদুল ইসলাম জানিয়েছেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নারী শিক্ষকের দেওয়া অভিযোগটিও তদন্ত করে বিধি মোতাবেক দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুসলিম বিশ্বের ঐতিহাসিক দিনপঞ্জি: বিজয়, চুক্তি ও জন্ম-মৃত্যু

বৃক্ষরোপণ কর্মসূচিতে গাছের ডাল রোপণ: কাউখালীর প্রধান শিক্ষক বরখাস্ত

আপডেট সময় : ০৩:২৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬