মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

পাইপলাইনে লিকেজ: নোয়াখালী-লক্ষ্মীপুরে গ্যাস সরবরাহ বন্ধ, হাজারো গ্রাহক ভোগান্তিতে

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কেন্দুরবাগ এলাকায় পানির নিচে থাকা গ্যাস পাইপলাইনে লিকেজের কারণে লক্ষ্মীপুর জেলার সম্পূর্ণ এলাকা এবং নোয়াখালীর দুটি সিএনজি স্টেশন ও বেগমগঞ্জ শিল্প এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এর ফলে প্রায় ৭ হাজার ১৫০ জন আবাসিক ও বাণিজ্যিক গ্রাহক এবং চারটি সিএনজি স্টেশন গ্যাস সংকটে পড়েছেন। ভুক্তভোগী গ্রাহকরা দ্রুত মেরামত কাজ সম্পন্ন করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে বেগমগঞ্জের কেন্দুরবাগ এলাকায় লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের পাশের একটি সেতুর নিচে পানির তলদেশে অবস্থিত পাইপলাইনে এই লিকেজ শনাক্ত হয়। নিরাপত্তার স্বার্থে গত শনিবার রাত থেকে ওই লাইনে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। গ্যাস সরবরাহ বন্ধ থাকায় লক্ষ্মীপুর জেলার বাসাবাড়িতে রান্নাবান্নার কাজে গ্রাহকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। একইসঙ্গে, গ্যাসনির্ভর সিএনজি স্টেশনগুলো বন্ধ থাকায় পরিবহন চালক ও যাত্রীরাও দুর্ভোগের শিকার হচ্ছেন।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নোয়াখালী কার্যালয় সূত্রে জানা গেছে, রোববার (৯ আগস্ট) সকাল থেকে লিকেজ মেরামতের কাজ শুরু হয়েছে। কোম্পানি আশা করছে, সবকিছু ঠিক থাকলে রোববার দিবাগত মধ্যরাতের মধ্যেই মেরামত কাজ শেষ করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হবে। দ্রুতগতিতে কাজ চলছে বলে জানানো হয়েছে।

এ বিষয়ে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নোয়াখালী কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) প্রকৌশলী শাহ আলম রোববার বিকেলে জানান, কেন্দুরবাগ এলাকায় পানির নিচে থাকা গ্যাস পাইপলাইনে লিকেজ দেখা দিয়েছে। পাইপলাইনটি প্রায় ১০ ফুট পানির নিচে থাকায় মেরামত কাজ কিছুটা জটিল হয়ে পড়েছে। তাই ক্ষতিগ্রস্ত লাইন মেরামত না করে নতুন পাইপ দিয়ে একটি বাইপাস লাইন তৈরি করে গ্যাস সরবরাহের কার্যক্রম চলছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, রাত ১১টার মধ্যে লাইনটি চালু করা যাবে, তবে কোনো জটিলতা দেখা দিলে পুরো রাতও লেগে যেতে পারে।

ডিজিএম শাহ আলম আরও জানান, কেন্দুরবাগে গ্যাস লাইনে লিকেজ থাকার কারণে লক্ষ্মীপুর জেলার প্রায় ৭ হাজার আবাসিক গ্রাহক, ১৫০ জন বাণিজ্যিক গ্রাহক, লক্ষ্মীপুরের দুটি সিএনজি স্টেশন এবং বেগমগঞ্জের দুটি সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজা শান্তি প্রস্তাব: ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান, হামাসের ‘বাস্তব বিলুপ্তি’ চায় নেতানিয়াহু

পাইপলাইনে লিকেজ: নোয়াখালী-লক্ষ্মীপুরে গ্যাস সরবরাহ বন্ধ, হাজারো গ্রাহক ভোগান্তিতে

আপডেট সময় : ০৭:১৭:১৫ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬