বন্যা ও প্রতিকূল আবহাওয়ার কারণে স্থগিত হওয়া ২০২৬ সালের আলিম পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। নতুন সূচি অনুযায়ী, আগামী ২০ আগস্ট থেকে এই পরীক্ষাগুলো শুরু হবে।
রোববার মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. ফারুক আহম্মেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। একই দিনে আরেকটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, চলতি বছরের দাখিল পরীক্ষার ফলাফল আগামীকাল সোমবার প্রকাশ করা হবে।
নতুন সময়সূচি অনুযায়ী, বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা ২০ আগস্ট, ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা ২২ আগস্ট, ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা ২৪ আগস্ট, আরবি দ্বিতীয় পত্রের পরীক্ষা ২৭ আগস্ট, হাদিস ও উসুলুল হাদিস বিষয়ের পরীক্ষা ২৯ আগস্ট এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা ৩১ আগস্ট অনুষ্ঠিত হবে।
এছাড়া, সাধারণ বিভাগ বালাগাত ও মানতিক, পদার্থবিজ্ঞান প্রথম পত্র, মুজাব্বিদ মাহির বিভাগের তাজবিদ বিষয়ের পরীক্ষা ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষাও একই দিনে হবে। মুজাব্বিদ বিভাগের তাজবিদ প্রথম পত্রের পরীক্ষাও ৫ সেপ্টেম্বর এবং আল ফিকহ প্রথম পত্রের পরীক্ষা ৭ সেপ্টেম্বর ও আল ফিকহ দ্বিতীয় পত্রের পরীক্ষা ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
এর আগে ১৮ আগস্টের মধ্যে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা সম্পন্ন করে ২৫ আগস্টের মধ্যে অনলাইনে শিক্ষাবোর্ডে নম্বর প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা তার প্রতিনিধিকে নির্ধারিত সময়ে ব্যবহারিক উত্তরপত্র, স্বাক্ষরলিপি ও অন্যান্য কাগজপত্র সরাসরি আলিম শাখায় জমা দিতে হবে।
রিপোর্টারের নাম 




















