মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ গুম: জিয়াউলকে ট্রাইব্যুনালে হাজিরার আবেদন, বিগত সরকারের শীর্ষ নেতাদের সম্পৃক্ততা

র‍্যাবের টাস্কফোর্স ইন্টেরোগেশন (টিএফআই) সেলে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার জন্য আবেদন জানিয়েছে প্রসিকিউশন। রোববার ট্রাইব্যুনালে এই আবেদন করা হয়।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, আদালতে হাজির করার পর এই মামলায় জিয়াউল আহসানকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হতে পারে।

এর আগে গত শনিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৫ সালে সালাহউদ্দিন আহমেদকে গুম করার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ তৎকালীন র‍্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত সংস্থা।

তদন্ত সংস্থার অনুসন্ধান উদ্ধৃত করে চিফ প্রসিকিউটর জানান, ২০১৫ সালে রাজধানীর উত্তরা থেকে বিএনপির তৎকালীন যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়। গুম করার পর তাকে র‍্যাব সদরদপ্তরের গোপন বন্দিশালা টিএফআই সেলে আটকে রেখে নির্যাতন চালানো হয়েছিল।

প্রসিকিউশন জানায়, দ্রুতই এই মামলার তদন্ত কাজ শেষ করে জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজা শান্তি প্রস্তাব: ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান, হামাসের ‘বাস্তব বিলুপ্তি’ চায় নেতানিয়াহু

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ গুম: জিয়াউলকে ট্রাইব্যুনালে হাজিরার আবেদন, বিগত সরকারের শীর্ষ নেতাদের সম্পৃক্ততা

আপডেট সময় : ০৭:১৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬